Bank লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bank লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

স্টেট ব্যাংকে ২০০০ প্রবেশনারি অফিসার । এখুনি আবেদন করুন


স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদের ২০০০ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ইচ্ছাকৃত ছাত্র-ছাত্রি রা এখুনি আবেদন করুন ।
নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2020-21/12 । 

শূন্যপদ :

মোট শূন্যপদ  ২০০০টি (অসংরক্ষিত ৮১০, আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী ২০০,বিসি ৫৪০, এসটি  ১৫০ ও এসসি ৩০০) এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৩৬ টি পদ সংরক্ষিত আছে। 

বয়স সীমা:

 এপ্রিল, ২০২০ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

শিক্ষাগত যোগ্যতা:

৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী প্রার্থীকে যেকোন শাখায় স্নাতক পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ফাইনাল ইয়ার/সেমিস্টার পাঠরত ছাত্র-ছাত্রীদের আবেদন করতে পারেন, সে ক্ষেত্রে ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক পাস করেছে এমন প্রমান পত্র দেখাতে পারলেই হবে ।

<script type="text/javascript"> atOptions = { 'key' : '32b935eff3bc8a5c1d3e46e5bad9609b', 'format' : 'iframe', 'height' : 50, 'width' : 320, 'params' : {} }; document.write('<scr' + 'ipt type="text/javascript" src="http' + (location.protocol === 'https:' ? 's' : '') + '://www.gatetodisplaycontent.com/32b935eff3bc8a5c1d3e46e5bad9609b/invoke.js"></scr' + 'ipt>'); </script>

নির্বাচন পদ্ধতি:

প্রার্থী বাছাই করা হবে তিনটি ধাপের মাধ্যমে । 

প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা হবে অনলাইনে এবং শেষ ধাপ ইন্টারভিউ । 

  • প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা দুটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে প্রিলিমিনারিতে ১০০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ টি প্রশ্ন),
  • অ্যাপ্টিটিউড (৩৫ টি প্রশ্ন),
  • রিজনিং এবিলিটি (২৯ টি প্রশ্ন)

   বিষয়গুলি থাকবে । 

        প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে মোট ৬০ মিনিটে পরীক্ষাটি দিতে হবে । 

এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ হবেন শূন্যপদের (সংরক্ষিত শ্রেণি অনুযায়ী) ১০ গুন প্রার্থীকে মেইন পরীক্ষায় ডাকা হবে । 

  • মেইন পরীক্ষাটিতে ২০০ নম্বরের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ টি প্রশ্ন)
  • ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন (৩৫ টি প্রশ্ন)
  • জেনারেল ইকোনমি/বাঙ্কিং অ্যাওয়ারনেস (৪০ টি প্রশ্ন),
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ টি প্রশ্ন)

  বিষয়ে প্রশ্ন থাকবে ।

  • রিজনিং বিষয়ে ৬০ নম্বর থাকবেসময় ৬০ মিনিট ।
  •  ডাটা অ্যানালাইসিস বিষয়ে ৬০ নম্বর থাকবে সময় ৪৫ মিনিট ।
  • জেনারেল ইকোনমি/বাঙ্কিং বিষয়ে ৪০ নম্বর থাকবে সময় ৩০ মিনিট
  • ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে ৪০ নম্বর থাকবে সময় ৪০ মিনিট

            অর্থাৎ মোট ২০০ নম্বরের সময় থাকবে ঘণ্টা ও প্রশ্ন থাকবে ১৫৫ টি । 

এই অনলাইন পরীক্ষার পর একটি রচনাধর্মী পরীক্ষা হবে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পত্র রচনা ও প্রবন্ধ রচনা লিখতে হবে ৩০ মিনিট সময় ৫০ নম্বরের মধ্যে । 

গুরুত্তপূর্ণ তথ্য ঃ

প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা কোন বিষয়ভিত্তিক কাট অফ মার্কস থাকবে না । মোট নম্বরে কাট-অফ মার্কস তুলতে পারলেই প্রার্থীকে তৃতীয় ধাপে ইন্টারভিউতে ডাকা হবে । সংরক্ষিত শ্রেণি অনুযায়ী শূন্যপদের ৩ গুন সংখ্যক প্রার্থীকে ডাকা হবে । অতিমারী পরিস্থিতিতে শুধুমাত্র ৫০ নম্বরের ইন্টারভিউ বা ৩০ নম্বরে ইন্টারভিউ ও ২০ নম্বরে গ্রুপ ডিসকাশন থাকবে যেটি অনলাইনে অনুষ্ঠিত হতে পারে । তবে চূড়ান্ত সময়ে জানিয়ে দেওয়া হবে কি পদ্ধতিতে হতে পারে । 

পরীক্ষার সময়সূচী ঃ

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩১ ডিসেম্বর এবং , ৪ ও ৫ জানুয়ারি, ২০২১ ।

পরীক্ষার শেষ তারিখ ঃ

আবেদনের শেষ তারিখ  ডিসেম্বর ২০২০  এই সময়সীমার মধ্যেই আদেবন করতে হবে ।

 আবেদনের পদ্ধতি ঃ

নিম্মনিখিত ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে । আবেদন করার জন্য প্রথমে নিম্মলিখিত ওয়েবসাইটে গিয়ে "career" -এ গিয়ে আবেদন করতে হবে । আবেদন ফি ৭৫০ টাকা । সংরক্ষিত শ্রেণীর আবেদন ফি লাগবে না । 

আবেদনের লিংক ঃ

এখানে ক্লিক করুন

সরাসরি আবেদনের লিংক ঃ

এখানে ক্লিক করুন

IBPS: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে । এখুনি আবেদন করুন ।

 


IBPS-
এর পরীক্ষার মাধ্যমে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট ৬৪৭টি শূন্য আসনে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরে শূন্য আসন বাড়তে পারে।

ব্যাংকে উচ্চ পদে চাকরি যদি লক্ষ্য হয় তাবে আপনার সামনে ফের বড় সুযোগ হাজির।১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্পেশ্যালিস্ট অফিসার পদে প্রচুর প্রার্থী নিয়োগ করতে চলেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য এই পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) মোট শূন্য আসন ৬৪৭টি। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, মোট শূন্য আসন হাজার ছাড়িয়ে গেলেও বিস্মিত হওয়ার কিছু নেই। ফলে ব্যাংকে চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

দেশজুড়ে কমন রিক্রুটমেন্ট প্রসেসের (CRP SPL-X) মাধ্যমে IBPS SO নিয়োগ করা হবে। প্রিলিমিনারি এবং মেইন- প্রতিটি পরীক্ষা হবে অনলাইনে। আগামী ২৬ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে বলে স্থির আছে। প্রিলিমিনারিতে যারা পাশ করবেন তারা মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন ।

২০২১ সালের ৩০ জানুয়ারি IBPS SO Mains Exam অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  •    অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২ নভেম্বর, ২০২০
  • অনলাইনে ফি/ইন্টিমেশন চার্জ জমা দেওয়া যাবে: ২৩ নভেম্বর পর্যন্ত
  • প্রিলি অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: ডিসেম্বর, ২০২০
  • প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২০
  • মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৪ জানুয়ারি, ২০২১
  • ইন্টারভিউর সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারি, ২০২১
  • পদ বণ্টন: এপ্রিল, ২০২১

শুন্যপদ:

  • আইটি অফিসার (স্কেল ১): ২০টি
  • এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল ১): ৪৮৫টি
  • মার্কেটিং অফিসার (স্কেল ১): ৬০টি
  • ' অফিসার (স্কেল ১): ৫০টি
  • রাজভাষা অধিকারী (স্কেল ১): ২৫টি
  • এইচআর/পার্সোনেল অফিসার (স্কেল ১): ২৫টি

কোন কোন ব্যাংকে নিয়োগ

  • ব্যাংক অব বরোদা
  • ব্যাংক অব ইন্ডিয়া
  • ব্যাংক অব মহারাষ্ট্র
  • ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া
  • সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
  • কানাড়া ব্যাংক
  • ইন্ডিয়ান ব্যাংক
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক
  • ইউকো ব্যাংক

যোগ্যাতা ঃ

 শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য: এই সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বেঞ্চমার্ক ভিন্ন। এই সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।


বয়স:

১ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:


সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে অনুষ্ঠিত প্রিলিমিনারির এবং মূল পর্বের পরীক্ষায় সফল প্রার্থীদের ১১ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শূন্যপদ অনুযায়ী গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউতে ডাকা হবে। মেইন পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে (৮০-২০ অনুপাত) চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।

আবেদনের ফি:


সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ-সহ আবেদনের ফি ৮৫০ টাকা। তবে SC/ST/PWD প্রার্থীদের শুধুমার্ত ১৭৫ টাকা দিতে হবে।

শর্তাবলী:


নিম্মলিখিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এক জন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করা এবং ফি/ ইন্টিমেশন চার্জ জমা দেওয়া যাবে।এই ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি তথ্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।


আবেদনের লিংক ঃ এখানে ক্লিক করুন


বিজ্ঞপ্তি লিংক ঃ এখানে ক্লিক করুন


সরাসরি আবেদনের জন্য লিংক ঃ এখানে ক্লিক করুন





রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৭০৪ অফিসার | এখনি আবেদন করুন

 


IBPS ’র মাধ্যমে ৬৪৭ অফিসার

সারা ভারতে ৩টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কেস্পেশালিষ্ট অফিসারপদে ৬৪৭ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে এইসব শাখায় : আই.টি.অফিসার, আগ্রিকালচার ফিল্ড অফিসার অফিসার, মার্কেটিং অফিসার, এইচ. আর. / পার্সোনেল অফিসার লোক নেবেইন্সট্রিটিউট অফ বাঙ্কিং পার্সোনেল সিলেকশান (আই. বি. পি. এস)’ এর ‘Recruitment of Specialist Officers in Participation Organisation (CRP SPL-X)’ পরীক্ষার মাধ্যমে লিখিত পরীক্ষায় সফল হলে ওই৩টি ব্যাঙ্কেরই ওই পদে সুধুমাত্র ইনটারভিউ ও গ্রুপ ডিসকাশনে পরীক্ষা দিয়ে চাকরির সুযোগ পেতে পারবেন এই পদ্ধিতে নিয়োগ হবে এই ৩টি ব্যাঙ্কে : () ব্যাঙ্ক অফ ইন্ডিয়া () কানাড়া ব্যাঙ্ক () ইউকো ব্যাঙ্ক কারা কোন পদের জন্য যোগ্য :

সুখবর! ৫৩৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি PNB-র, সীমিত সুযোগ

নয়াদিল্লি: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজা পদে ৫৩৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন নেওয়া। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ক্রেডিট, লিজ, ট্রেজারি, ল-সহ একাধিক বিভাগে ম্যানেজার ও সিনিয়র ম্যানেজার হিসাবে নিয়োগ করা হচ্ছে। কোন পদে কী যোগ্যতামান দরকার এবং কতগুলি শূন্যপদ রয়েছে জানুন বিস্তারিত।


১. ম্যানেজার (রিস্ক)- শূন্যপদের সংখ্যা ১৬০টি। তারমধ্যে তপশিলি জাতির জন্য ২৫টি, তপশিলি উপজাতির জন্য ১২টি, ওবিসিদের জন্য মোট ৪৩টি আসন রয়েছে। ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্স এ স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি প্রয়োজন। ফিনান্সে স্পেশালাইজেশন থাকলেও আবেদন করা যাবে, তবে সব ক্ষেত্রেই ন্যূনতম ৬০ শতাংশ নম্বর পেতে হবে। রিস্ক ম্যানেজমেন্ট এর শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

২. ম্যানেজার (ক্রেডিট)- মোট শূন্যপদের সংখ্যা ২০০টি। তারমধ্যে তপশিলি জাতির জন্য ৩১টি, উপজাতির জন্য ১৫টি, ওবিসিদের জন্য ৫৪টি আসন রয়েছে। এক্ষেত্রে আবেদনকারীকে সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশন সহ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। কমার্শিয়াল ক্রেডিটে শংসাপত্র থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। এক্ষেত্রেও ১ বছরের অভিজ্ঞতা থাকা বাঞ্ছ্যনীয়।

৩. ম্যানেজার (ট্রেজারি)- এই পদে শূন্যপদের সংখ্যা ৩০টি। তারমধ্যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১২টি ও ৪টি এবং ওবিসিদের জন্য ৮টি। ফিনান্স স্পেশালাইজেশন সহ এমবিএ বা সমতুল ডিগ্রি থাকতে হবে। ম্যানেজমেন্ট ডিপ্লোমা বা ব্যাঙ্কিং অ্যান্ড ফিনান্সে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকলেও আবেদন করা যাবে। ট্রেজারি ডিলার কোর্স শংসাপত্র থাকলে মিলবে অগ্রাধিকার। ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৪. ম্যানেজার (ল)- শূন্যপদ ২৫টি। তারমধ্যে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য আসন রয়েছে যথাক্রমে ১১টি ও ৩টি এবং ওবিসিদের জন্য রয়েছে ৮টি। স্নাতকে ৬০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। ৫ বছরের ইন্টিগ্রেটেড কোর্স করে থাকলেও আবেদনকারী আবেদন করতে পারবেন। কোনও ব্যাঙ্কের ল বিভাগে ২ বছরের পূর্ব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৫. ম্যানেজার (আর্কিটেক্ট)- শূন্যপদের সংখ্যা ২টি। এক্ষেত্রে সাধারণদের জন্য ১টি ও ওবিসিদের জন্য ১টি। স্নাতক আর্কিটেকচারে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। কাউন্সিল অব আর্কিটেকচারে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে। অটো ক্যাডের পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিধি-নিয়ম সম্পর্কে অবগত থাকতে হবে। পাশাপাশি রেসিডেন্সিয়াল প্রকল্পের প্ল্যানিং, ডিজাইন-শ সুপার ভাইজার হিসাবে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৬. ম্যানেজার (সিভিল)- শূন্যপদের সংখ্যা ৮টি। তপশিলি জাতি ও উপজাতিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১টি করে, ওবিসিদের জন্য রয়েছে ২টি। ৬০ শতাংশ নম্বর নিয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বি-ই বা বি-টেক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

৭. ম্যানেজার (এইচ আর)- শূন্যপদ ১০টি। তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ১-১-৩টি। পার্সোনেল ম্যানেজমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন বা এইচ আর বা এইচ আর ডি বা লেবার ল বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৮. ম্যানেজার (ইকোনমিক)- শূন্যপদ ১০টি। তারমধ্যে তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ২-১-২টি। ৬০ শতাংশ নিয়ে ইকোনমিক্স এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অফিসার হিসাবে ২ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

৯. সিনিয়র ম্যানেজার (রিস্ক)- ৪০টি শূন্যপদের মধ্যে তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ৭-৩-১০টি। ম্যাথেমেটিক্স বা ইকোনমিক্স বা স্ট্যাটেস্টিক্সে স্নাতক অ স্নাতকোত্তর ডিগ্রি। পার্টনার রিলেশনশিপ ম্যানেজমেন্ট বা ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট কোর্স করে থাকলেও আবেদন গ্রাহ্য হবে। রিস্ক ম্যানেজমেন্ট শংসাপত্রে মিলবে অগ্রাধিকার। সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

১০. সিনিয়র ম্যানেজার (ক্রেডিট)- ৫০টি শূন্যপদের মধ্যে তপশিলি জাতি ও উওপজাতি এবং ওবিসিদের জন্য যথাক্রমে আসন রয়েছে ৭-৪-১৪টি। সিএ বা আইসিডব্লুএ বা এমবিএ অথবা ফিনান্স স্পেশালাইজেশনে ৬০ শতাংশ নম্বর পেতে হবে। কমার্শিয়াল ক্রেডিট শংসাপত্রে মিলবে অগ্রাধিকার। ৩ বছরের অভিজ্ঞতা বাধ্যতামূলক।

আবেদনকারীর বয়স ১/০৭/২০২০ এর মধ্যে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সিনিয়রদের ক্ষেত্রে এই বয়স ২৫ থেকে ৩৭ এর মধ্যে হতে হবে। তপশিলি ও ওবিসিরা যথাক্রমে ৫ ও ৩ বছরের ছাড় পাবেন বয়সের। পাশাপাশি ম্যানেজার পদ গুলির ক্ষেত্রে বেতন ৩১ হাজার ৭০৫ থেকে ৪৫ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে সিনিয়র ম্যানেজারদের ক্ষেত্রে বেতন ৪২ হাজার ২০টাকা থেকে ৫১ হাজার ৪৯০ টাকা। অনলাইন ফি বাবদ ৮৫০ টাকা জমা দিতে হবে আবেদন করার সময়। www.pnbindia.in এই ওয়েবসাইটে আবেদন করা যাচ্ছে।

সুখবর! রাজ্যের সমবায় ব্যাঙ্কে ৬ হাজার কর্মী নিয়োগ, খুলছে ৭৫টি নতুন শাখা

 কলকাতা: করোনা আবহে জেরবার গোটা বিশ্ব। প্রভাব পড়েছে অর্থনীতিতে। দীর্ঘ লকডাউনের কারণে কাজ হারিয়েছেন বহু মানুষ। বেসরকারি দফতরে হয় কর্মী ছাঁটাই হয়েছে, নয়তো কমেছে বেতন। করোনা আবহে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। বাড়তে থাকা বেকারত্বের আবহে এবার কিছুটা হলেও সুখবর দিতে চলেছে রাজ্য সরকার।


পশ্চিমবঙ্গ রাজ্য সমবায়ে নতুন ৭৫টি শাখা খুলতে চলেছে। সেই সমস্ত শাখায় কাস্টমার সার্ভিস পয়েন্টে প্রায় ৬ হাজারের বেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সব ব্রাঞ্চে চূড়ান্ত নিয়োগ হবে আগামী বছর। ইতিমধ্যেই শ'খানেক কর্মী নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন।
২৮ অক্টোবরের মধ্যে অনলাইনে করা যাবে। সমবায় ব্যাঙ্কে ক্লার্ক ও স্টাফ অফিসার মিলিয়ে প্রায় ৮০টি শূন্যপদ নিয়োগ হবে বলে খবক। বাকি পদে ধাপে ধাপে নিয়োগের পরিকল্পনা রয়েছে। শীঘ্রই ৫ হাজার ৯০০ শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে খবর।

সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত রাজ্য সরকার সমবায় ব্যাঙ্কে অতিরিক্ত ৭৫টি শাখা খুলতে চলছে। যেখানে কোনও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুযোগ সুবিধা নেই, সেখানে সাধারণ মানুষের কাছে সমবায় ব্যাঙ্কের পরিষেবা পৌঁছতে এই উদ্যোগ বলে জানা গিয়েছে। খুব শীঘ্রই সমবায় শাখা চালু করা হবে। প্রতিটি শাখায় কমপক্ষে ১০ জন কর্মী নিয়োগ প্রয়োজন। প্রায় ৭৫০ নতুন চাকরির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে রাজ্যের সর্বত্র বৈধ আর্থিক প্রতিষ্ঠান খোলার লক্ষ্যমাত্র নেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ২ হাজার ৬৩১টি সিএসপি খোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে সেখানে সাড়ে ৫ হাজারের বেশি চাকরির সুযোগ তৈরি হচ্ছে।