স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রবেশনারি অফিসার পদের ২০০০ টি শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । ইচ্ছাকৃত ছাত্র-ছাত্রি রা এখুনি আবেদন করুন ।নিয়োগ বিজ্ঞপ্তি নম্বর CRPD/PO/2020-21/12 ।
শূন্যপদ :
মোট শূন্যপদ ২০০০টি (অসংরক্ষিত ৮১০, আর্থিকভাবে
অনগ্রসর শ্রেণী ২০০,ওবিসি ৫৪০, এসটি ১৫০ ও
এসসি ৩০০) । এর মধ্যে
শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১৩৬ টি পদ সংরক্ষিত আছে।
বয়স সীমা:
১ এপ্রিল, ২০২০ তারিখ অনুযায়ী
প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছর। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম
অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
শিক্ষাগত যোগ্যতা:
৩১ ডিসেম্বর, ২০২০ তারিখ অনুযায়ী প্রার্থীকে যেকোন শাখায় স্নাতক
পাস করতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ ফাইনাল ইয়ার/সেমিস্টার পাঠরত
ছাত্র-ছাত্রীদের আবেদন করতে পারেন, সে ক্ষেত্রে ৩১ ডিসেম্বরের মধ্যে স্নাতক পাস করেছে এমন প্রমান পত্র
দেখাতে পারলেই হবে ।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থী বাছাই করা হবে তিনটি ধাপের মাধ্যমে ।
প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা হবে অনলাইনে এবং শেষ ধাপ ইন্টারভিউ ।
- প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা দুটি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে প্রিলিমিনারিতে ১০০ নম্বরের ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০ টি প্রশ্ন),
- অ্যাপ্টিটিউড (৩৫ টি প্রশ্ন),
- রিজনিং এবিলিটি (২৯ টি প্রশ্ন)
বিষয়গুলি থাকবে ।
প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে মোট ৬০ মিনিটে পরীক্ষাটি দিতে হবে ।
এই ধাপে উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষায় অবতীর্ণ হবেন শূন্যপদের (সংরক্ষিত শ্রেণি অনুযায়ী) ১০ গুন প্রার্থীকে মেইন পরীক্ষায় ডাকা হবে ।
- মেইন পরীক্ষাটিতে ২০০ নম্বরের রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫ টি প্রশ্ন),
- ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন (৩৫ টি প্রশ্ন),
- জেনারেল ইকোনমি/বাঙ্কিং অ্যাওয়ারনেস (৪০ টি প্রশ্ন),
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫ টি প্রশ্ন)
বিষয়ে প্রশ্ন থাকবে ।
- রিজনিং বিষয়ে ৬০ নম্বর থাকবে, সময় ৬০ মিনিট ।
- ডাটা অ্যানালাইসিস বিষয়ে ৬০ নম্বর থাকবে সময় ৪৫ মিনিট ।
- জেনারেল ইকোনমি/বাঙ্কিং বিষয়ে ৪০ নম্বর থাকবে সময় ৩০ মিনিট
- ইংলিশ ল্যাঙ্গুয়েজ বিষয়ে ৪০ নম্বর থাকবে সময় ৪০ মিনিট
অর্থাৎ মোট ২০০ নম্বরের সময় থাকবে ৩ ঘণ্টা ও প্রশ্ন থাকবে ১৫৫ টি ।
এই অনলাইন পরীক্ষার পর একটি রচনাধর্মী পরীক্ষা হবে যেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পত্র রচনা ও প্রবন্ধ রচনা লিখতে হবে ৩০ মিনিট সময় ৫০ নম্বরের মধ্যে ।
গুরুত্তপূর্ণ তথ্য ঃ
প্রিলিমিনারি ও মেইন পরীক্ষা কোন বিষয়ভিত্তিক কাট অফ মার্কস থাকবে না । মোট নম্বরে কাট-অফ মার্কস তুলতে পারলেই প্রার্থীকে তৃতীয় ধাপে ইন্টারভিউতে ডাকা হবে । সংরক্ষিত শ্রেণি অনুযায়ী শূন্যপদের ৩ গুন সংখ্যক প্রার্থীকে ডাকা হবে । অতিমারী পরিস্থিতিতে শুধুমাত্র ৫০ নম্বরের ইন্টারভিউ বা ৩০ নম্বরে ইন্টারভিউ ও ২০ নম্বরে গ্রুপ ডিসকাশন থাকবে যেটি অনলাইনে অনুষ্ঠিত হতে পারে । তবে চূড়ান্ত সময়ে জানিয়ে দেওয়া হবে কি পদ্ধতিতে হতে পারে ।
পরীক্ষার সময়সূচী ঃ
প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ৩১ ডিসেম্বর এবং ২, ৪ ও ৫ জানুয়ারি, ২০২১ ।
পরীক্ষার শেষ তারিখ ঃ
আবেদনের শেষ তারিখ ৪ ডিসেম্বর ২০২০ । এই সময়সীমার মধ্যেই আদেবন করতে হবে ।
আবেদনের পদ্ধতি ঃ
নিম্মনিখিত ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে । আবেদন করার জন্য প্রথমে নিম্মলিখিত ওয়েবসাইটে গিয়ে "career" -এ গিয়ে আবেদন করতে হবে । আবেদন ফি ৭৫০ টাকা । সংরক্ষিত শ্রেণীর আবেদন ফি লাগবে না ।
আবেদনের লিংক ঃ
সরাসরি আবেদনের লিংক ঃ






