PSC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
PSC লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার ই-অ্যাডমিট কার্ড ইস্যু শুরু হয়ে গেছে



 চলতি বছরের ২৫ জানুয়ারি রাজ্যজুড়ে ক্লার্কশিপ প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। মোট ১০০ নম্বরের মাল্টিপল প্রশ্ন ছিল তাতে। পরীক্ষা দিয়েছিলেন প্রায় ৬ লক্ষ চাকরি প্রার্থী। প্রিলি পরীক্ষায় পাশ করেন ৬৬,৪৯২ জন। মোট শূন্যপদ ৭২২৭টি।

চলতি বছরেই এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চায় রাজ্য। চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের বিষয় মাথায় রেখে উদ্যোগী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)। 

শর্তাবলী :

আগামী ৬ ডিসেম্বর ক্লার্কশিপ মেইন পরীক্ষার সূচি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন৷ ওই দিন সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা হবে৷ ২৫ নভেম্বর থেকে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিড কার্ড ডাউনলোড করা যাবে৷ পরীক্ষাকেন্দ্র ঢুকতে গেলে এই ই-অ্যাডমিড কার্ড সঙ্গে করে নিয়ে যেতে হবে। 

বুধবার থেকে অন-লাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

 অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথম পর্বের পরীক্ষায় সফল প্রার্থীরা প্রয়োজনীয় তথ্য দিলেই এই অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবেন। 

গুরুত্তপূর্ণ খবর :

পিএসসির তরফে সাফ জানান হয়েছে, একমাত্র এই পদ্ধতিতেই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। কমিশনের অফিস থেকে কোনও ডুপলিকেট অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে না।

প্রিলি পরীক্ষায় পাশ করা ৬৬ হাজার প্রার্থী এই মেইন পরীক্ষায় অংশ নেবেন। প্রিলিমিনারিতে এ বার রেকর্ড সংখ্যক প্রার্থী পাস করেছেন। মেইন পরীক্ষায় সফল হলে বাংলা ও ইংরেজি টাইপ পরীক্ষা দিতে হবে। রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ৭ হাজারের বেশি শূন্য পদ আছে বলে জানা গেছে। তাই সেই সমস্ত পদ দ্রুত পূরণ করতে চাইছে রাজ্য।

আবেদনের লিংক :  এখানে ক্লিক করুন

 বিস্তারিত জানতে নিচের দেওয়া লিংকে ক্লিক করুন : https://mycareerobject.blogspot.com/2020/11/icds-psc.html?m=1

https://mycareerobject.blogspot.com/2020/11/psc.html?m=1

৭,২২৭ শূন্যপদে ক্লার্কশিপ মেইন পরীক্ষার দিন ঘোষণা PSC-র

 কলকাতা: করোনা আবহে বদলে গিয়েছে সমস্ত সূচি। একগুচ্ছ নিয়োগ পরীক্ষার দিনক্ষণ ঘোষণার পরও তা পিছিয়ে দিতে বাধ্য হয়েছে হয়েছে পিএসসি। এবার করোনা পরিস্থিতির মধ্যে ক্লার্কশিপ মেইন পরীক্ষার দিনক্ষণ ও শূন্যপদ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে পিএসসি।

ক্লার্কশিপের প্রাথমিক পর্বে পরীক্ষায় প্রায় ৬৫ হাজার পরীক্ষার্থ এবার সফল হয়েছেন। কিন্তু, বিপুল সংখ্যাক পরীক্ষার্থী সফল হলেও ঠিক কত শূন্যপদে নিয়োগ হবে? সেই প্রশ্নের জবাব মিলল কমিশনের তরফে। খুব দ্রুত ক্লার্ক পদে নিয়োগ পেতে চলেছেন অন্তত ৭২২৭ জন সফল পরীক্ষার্থী। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৬ ডিসেম্বর ক্লার্কশিপ মেইন পরীক্ষা হতে পারে। ওই পরীক্ষায় সফল প্রার্থীদের নিয়োগ করা হবে।

এর আগে ২০১৫ সালের ডিসেম্বরে এলডিএ নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়। ২০১৬-১৭ সালে ক্লার্কশিপ পরীক্ষা নেয় স্টাফ সিলেকশন কমিশন। পরে এসএসসি লাটে ওঠার পর নিয়োগ প্রক্রিয়া শেষ করে পিএসসি। সেই সময় ১২০০ এলডিএ পদে নিয়োগ করে পিএসসি। এবার ক্লার্কশিপের চূড়ান্ত পরীক্ষা নিতে চলেছে পিএসসি। পরীক্ষা সংক্রান্ত তথ্য ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে কমিশন। মোট শূন্যপদের উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে।

ক্লার্কশিপ পরীক্ষার জন্য পিএসসির তরফে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিজ্ঞপ্তি জারি হয়। অনলাইনে নেওয়া হয় আবেদন। এই পদে প্রথম পর্বের পরীক্ষা হয় চলতি বছরের ২৭ জানুয়ারি। আগামী ৬ ডিসেম্বর চূড়ান্ত পর্বে পরীক্ষা হতে চলেছে।


To know more click here