ভারতীয় উপকূল রক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোষ্ট গার্ড) নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ (কুক ও স্টুয়ার্ড)’ (ব্যাচ no. ০১/২০২১) পদে ৫০ জন লোক নিচ্ছে।
কারা কোন পদের জন্যে যোগ্য :
মোট অন্তত ৫০% ( তপশীলি হলে ৪৫%) নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ০১-০৪-২০২০ ‘এর হিসাবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ জম্ন-তারিখ হতে হবে ১-৪-১৯৯৯ থেকে ৩০-৩-২০০৩’ এর মধ্যে । ও.বি. সি সম্প্রদায়ের প্রার্থীরা ৩ বছর আর তপশিলি প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ ( গোর্খা, নেপালি ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/৩৬ ও খারাপ চোখে ৬/৩৬ । স্বাভাবিক শ্রবণশক্তি ও দু’ পাটি অন্তত দাঁত থাকা দরকার । এছাড়াও বিভিন্ন ভাতা পাবেন। ট্রেনিং শুরু এপ্রিলে । তখন বেসিক পে ২১,৭০০ টাকা। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবেন। এই পদ থেকে ‘প্রধান অধিকারী’ পদ পর্যন্ত পদোন্নতি হতে পারে । তখন বেসিক পে ৪৭,৬০০ টাকা । শূন্যপদ : ৫০ টি ( জেলা : ২০, ই.ডব্লু.এস. ৫, ও.বি.সি. ১৪, ত:জা: ৮, ত.উ.জা. ৩)
শিক্ষাগত যোগ্যতা :
শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার ‘কল লেটার’ পাঠানো হবে । তারপর হবে শারিরিক সক্ষমতার পরীক্ষা । সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা । পরীক্ষা হবে কলকাতা ও শিলংয়ে, জানুয়ারীতে ।
শর্তাবলী :বিজ্ঞপ্তি লিংক ঃ এখানে ক্লিক করুন
