১৯৬১ সালে আপ্রেন্টিসশিপ অ্যাক্ট অনুযায়ী নবরত্ন পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ‘ভারত ইলেকট্রনিক্স লিমিটেড’ ৭৬ টি শুন্যপদ গ্র্যাজুয়েট ও টেকনিশিয়ান শাখায় আপ্রেন্টিসশিপ প্রশিক্ষণ দেবে । প্রশিক্ষণ হবে কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে । প্রশিক্ষণ দেওয়া হবে ১ বছরের জন্য । এই প্রশিক্ষণ বিজ্ঞপ্তি নম্বর ঃ 421/MR/HR/2020-21/01
শূন্যপদে শিক্ষাগত যোগ্যতা ঃ
গ্রাজুয়েট আপ্রেন্টিসশিপ
- শাখায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৫ টি
- কম্পিউটার সাইন্সে ৩টি,
- ইলেকট্রনিক্সে ২০টি
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২টি
- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি
- শাখায় মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ে ১২ টি,
- কম্পিউটার অ্যান্ড কমার্শিয়াল প্রাক্টিস শাখায় ২টি,
- ইলেকট্রনিক্সে ৫টি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ২টি,
- সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ৫টি
শিক্ষাগত যোগ্যতা ঃ
গ্র্যাজুয়েট আপ্রেন্টিসের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি/বিটেক পাশ করতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে থেকে । পাশ ক্লাস থাকলেই আবেদন করা যাবে ।
টেকনিশিয়ান (ডিপ্লোমা) আপ্রেন্টিসের ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাশ করলেই আবেদন করা যাবে ।
প্রার্থীদেরকে অবশ্যই ওয়েব পোর্টাল রেজিস্ট্রেশন করে থাকতে হবে ।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা অবশ্যই ৩১ ডিসেম্বর 2017 তারিখ মধ্যে সম্পন্ন করে থাকতে হবে ।
আপ্রেন্টিসশিপ আক্ট
অনুযায়ী প্রার্থীর বয়স সীমা
নির্ধারিত হবে।
নির্বাচন পদ্ধতি ঃ
প্রার্থীর
মেধা-তালিকা
তৈরি করা হবে শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে।
আবেদন পদ্ধতি ও সময়সীমা ঃ
অ্যাপ্রেন্টিসেশিপে রেজিস্ট্রেশনের পর ২৬ শে নভেম্বর ২০২০ তারিখের মধ্যে রেজিস্ট্রেশনে কপি ও আবেদনপত্রটির প্রিন্টআউট বের করে পাঠিয়ে দিতে হবে এই ঠিকানায় To, Manager (HR), Bharat Electronics Limited, Post Box No. 26, Rabindranath Tagore Road, Machhlipatnam-521001,Andhra Pradesh ।
জরুরি তথ্য ঃ
- আবেদনপত্রের সঙ্গে সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ফটো,
- সমস্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা (যদি থাকে) প্রভৃতি
- নথিপত্রের সত্যায়িত ফটোকপি কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) শারীরিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে)
