৩ হাজার শূন্যপদে ICDS সুপারভাইজার নিয়োগ প্রস্তুতি PSC-র

 কলকাতা: প্রায় ১ বছর পর সরকারি চাকরির সুযোগ পেতে চলেছে বাংলার ৩ হাজার মহিলা। সুসংহত শিশু কল্যাণ প্রকল্প বা আইসিডিএসের সুপারভাইজার পদে নিয়োগ প্রস্তুতি শুরু হয়েচ্ছে। ইতিমধ্যেই প্রাথমিক বাছাইপর্ব শেষ করেছে পিএসসি।

জানা গিয়েছে, ২০১৯ সালে আইসিডিএসের সুপারভাইজার পদে ৩ হাজার আসনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। স্নাতক ডিগ্রিধারী মহিলারা ওই আবেদন করার সুযোগ পেয়েছিলেন। ৩ হাজার শূন্যপদে সাড়ে ৩ লক্ষ মহিলা প্রাথমিক পরীক্ষায় বসেছিলেন। সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সাড়ে ৩ লক্ষ প্রার্থীর মধ্যে ২৯ হাজার ৯৪৭ জন প্রার্থী সফল হয়েছেন বলে খবর। এবার শুরু হবে মূলপর্বের বাছাই কাজ।

পিএসসি সূত্রে খবর, মূল পর্বটি হবে ২টি পর্যায়ে। প্রথম পর্বে ৪০০ নম্বরের পরীক্ষা লিখিতর পর ৫০ নম্বরের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে। ৪৫০ নম্বরের ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত মেধাতালিকা তৈরি করবে পিএসসি। ওই মেধাতালি অনুযায়ী নারী ও শিশু কল্যাণ দফতরে মিলবে সরকারি চাকরি।

নিয়োগের পর মাসে ন্যূনতম সাড়ে ২৭ হাজার টাকা বেতন পাবেন সফল প্রার্থীরা। পে ব্যান্ড ৩ সুবিধা নিয়ে চাকরি জীবনে প্রবেশ করবেন তাঁরা। জানা গিয়েছে, নবান্নের ইচ্ছা ছিল, চলতি বছরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ করা। কিন্তু সেই পরিকল্পনায় জল ঢেলেছে মহামারী। করোনার জেরে পিএসসি পূর্ব নির্ধারিত সব লিখিত পরীক্ষা স্থগিত রাখার ঘোষণা করেছে। আইসিডিএস সুপারভাইজার পদের মূল পর্বের লিখিত পরীক্ষা কবে হবে, এখনও অনিশ্চিত। তবে, পরিস্থিতির উন্নতি হলে অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগ হবে বলে পিএসসি সূত্রে খবর। Click here for more

কোন মন্তব্য নেই: