সব কিছুই কেমন যেন উল্টপাল্ট হয়ে গেল কয়েক মাসের মধ্যে । করোনা মহামারী কীভাবে সব কিছু পরিবর্তন করে দিলো নিমেষেই । শুধু যে প্রাণ কেড়ে নিয়েছে এই মহামারী তা না, ধ্বংস করে দিয়েছে প্রচলিত জীবন যাপন থেকে অর্থনীতি । পাল্টে যাচ্ছে শিক্ষা ব্যাবস্থাও ।
বিশ্ব মহামারী করোনাভাইরাসের কারণে দেশের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে । এই বন্ধের পর সারাদেশের শিক্ষার্থীরা শিক্ষাকেন্দ্রে ফিরে গিয়ে এক নতুন পরিবেশের মুখোমুখি হবে । এই নতুনত্ব আসবে শ্রেণিকক্ষে, পরিবর্তন আসবে পাথপ্রদানের ধরনে, বাড়বে রিমোট লার্নিং । সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে শিশুরাও আগের মতো একসঙ্গে দলবেঁধে শ্রেণিকক্ষে যেতে পারবে না । আর এরই মাঝে পশ্চিম্বঙ্গের শিক্ষাব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তনের প্রস্তুতি তুঙ্গে । রাজ্যের স্কুলশিক্ষা দপ্তর টেলিফোন এবং স্যোশাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসআপের মাধ্যমে পাঠদানের পরিকল্পনা নিয়েছিল কিছুদিন আগেই । আর এই পরিকল্পনাকে বাস্তবে সুপ্রতিষ্ঠিত করতে এবার জেলাভিত্তিক রিসোর্স পার্সন তৈরি করে তাঁদের প্রশিক্ষণ শুরু করেছে শিক্ষা দপ্তর । হ্যাঁ, একটু ধীর গতিতে এগুচ্ছে শিক্ষাব্যবস্থা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে শিক্ষা ব্যবস্থা থেমে নেই । প্রতিবারের মতো এবারেও পশ্চিমবঙ্গ বোর্ড তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ঘোষণা করে দিয়েছে।
সুত্র অনুযায়ী প্রত্যেক
বছরের মতো এবারেও থাকবে তেমনি কড়াকড়ি নিয়মব্যবস্থা । তবে আগামী পরীক্ষাতিদের মুখে মাস্ক
এবং সানিটাইজার গণ্য হবে । তবে দেরি না করে চটফট দেখে নেওয়া যাক আগামী মাধ্যমিক পরীক্ষার
সময়সূচী ।
|
বার |
তারিখ |
বিষয় |
|
মঙ্গলবার |
১৮ ই ফেব্রুয়ারি ২০২১ |
প্রথম ভাষা |
|
বুধবার |
১৯শে ফেব্রুয়ারি ২০২১ |
দ্বিতীয় ভাষা |
|
বৃহস্পতিবার |
২০শে ফেব্রুয়ারি ২০২১ |
ভূগোল |
|
শনিবার |
২২শে ফেব্রুয়ারি ২০২১ |
ইতিহাস |
|
সোমবার |
২৪শে ফেব্রুয়ারি ২০২১ |
গণিত |
|
মঙ্গলবার |
২৫শে ফেব্রুয়ারি ২০২১ |
ভৌত বিজ্ঞান |
|
বুধবার |
২৬শে ফেব্রুয়ারি ২০২১ |
জীবন বিজ্ঞান |
|
বৃহস্পতিবার |
২৭শে ফেব্রুয়ারি ২০২১ |
ঐচ্ছিক বিষয় |
পশ্চিমবঙ্গ বোর্ড তথা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে পরীক্ষার কিছুদিন আগে, সকল ছাত্রছাত্রী নিজ নিজ স্কুল থেকে অ্যাডমিট সংগ্রহ করতে পারবে ।
