দু’লাখ সরকারি চাকরির ঘোষণা মমতার

 


ভোটের দিকে তাকিয়ে এ বার ঘোষণায় কল্পতরু রাজ্য সরকার।

ঠিক সময়ে ভোট হলে হাতে রয়েছে সাকুল্যে আর দশটি মাস। তার আগেই এ দিন ২ লক্ষ সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজ্যে নতুন হাসপাতাল হচ্ছে, স্কুল-কলেজ হচ্ছে। বাড়ছে সরকারি কাজ। অথচ শূন্যপদ অনেক। লোক না-নিলে চলবে কী করে?’’ এক বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যাবে বলেও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে রাজ্যের ১ লাখ ৩০ হাজার সি‌ভিক ভলান্টিয়ারের মাসিক বেতনও ২৮০০ থেকে বাড়িয়ে ৫৫০০ করার কথা বলেছেন তিনি।

তৃণমূল ক্ষমতায় এসেছে চার বছর। তার পর থেকে রাজ্যে কর্মসংস্থানের হিসেব দিতে গিয়ে নানা সময়ে নানা তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী-সহ একাধিক মন্ত্রী। যার হিসাব মেলাতে কালঘাম ছুটেছে শীর্ষ আমলাদের। এর ব্যাখ্যা দিয়ে কেউ কেউ জানিয়েছেন, একশো দিনের প্রকল্পে কিছু দিনের জন্য মাটি কাটার কাজ, চুক্তির ভিত্তিতে ঠিকে কাজ, এমনকী বেসরকারি সংস্থায় নিয়োগকেও ‘কর্মসংস্থান’ বলে দেখানো হয়েছে! তাই মন্ত্রীদের কথায় কর্মসংস্থান সব সময়েই লক্ষের অঙ্ক ছাড়িয়েছে। মুখ্যমন্ত্রী ২ লক্ষ সরকারি চাকরির কথা ঘোষণা করায় তাই স্বচ্ছতার প্রশ্ন তুলেছেন বিরোধীরা।

নবান্নের খবর, চলতি অর্থবর্ষের জন্য বিধানসভায় যে বাজেট গৃহীত হয়েছে, সেখানে ২৩ লক্ষ কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে দু’বছরে ১২ লক্ষ লোক কাজ পাবেন। এই শিল্পে রাজ্যে ৩৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ হচ্ছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, গত চার বছরে আড়াই লক্ষ সরকারি চাকরি হয়েছে। এর মধ্যে ১ লক্ষ ৮৫ হাজার নিয়োগ হয়েছে পুলিশ এবং সিভিক ভলান্টিয়ার পদে। বাকি চাকরি হয়েছে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষক এবং কেরানি পদে। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, আগামী এক বছরের মধ্যে আরও ২ লক্ষ চাকরি হবে। বিরোধীদের প্রশ্ন, কীসের ভিত্তিতে তিনি এই তথ্য দিচ্ছেন!

বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেছেন, ‘‘শূন্যপদে নিয়োগ হলে আপত্তির কিছু নেই। কিন্তু টেট কেলেঙ্কারি ও গ্রুপ-ডি পদে নিয়োগে কেলেঙ্কারির পরে স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে— এ বারের এই নিয়োগ স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে হবে তো?’’ বিজেপি বিধায়ক শমীক ভট্টাচার্য বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূল নেতারা পাড়ায় পাড়ায় কাউন্টার খুলে ফেলেছেন। ভোটের আগে ফর্ম ছাপিয়ে তোলাবাজির নতুন পথ দেখালেন মুখ্যমন্ত্রী।’’

মুখ্যমন্ত্রীর ঘোষণায় প্রশাসনের অন্দরমহলেই প্রশ্ন উঠেছে, অর্থের অভাবে যেখানে সরকারি কর্মীদের ৪৮% ডিএ বকেয়া রয়েছে, সেখানে কোন যুক্তিতে নতুন লোক নিয়োগ করে বোঝা বাড়ানো হচ্ছে? অর্থ দফতরের এক কর্তা জানান, চলতি অর্থ বছরের শেষে রাজ্যের ঘাড়ে ঋণের বোঝা দাঁড়াবে প্রায় তিন লক্ষ কোটি টাকা। বেতন-পেনশন খাতে খরচ হবে ৪৭ হাজার ৫০০ কোটি টাকা। আরও ২ লক্ষ কর্মচারী নিয়োগ হলে বছরে আরও প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার বোঝা চাপবে। শীর্ষ আমলাদের আশঙ্কা— যদি শেষ পর্যন্ত নিয়োগ হয়ও, সময়মতো বেতন দেওয়া নিয়ে ঘোর সঙ্কটে পড়তে পারে সরকার।

প্রশ্ন উঠেছে, লোক নিয়োগের প্রয়োজনীয়তা নিয়েও। অনেকের মতে, সরকারি অফিসে প্রতিদিন যা কাজ হয়, তা বর্তমান কর্মীসংখ্যাতেই অনায়াসে করে ফেলা যায়। এ প্রসঙ্গে অনেকে বেসরকারি সংস্থার কাজের পরিবেশের কথা টেনে আনছেন। তাঁদের কথায়, সরকারি অফিসে কর্ম-সংস্কৃতি ফেরানোটা বেশি জরুরি। এই কাজটি করতে পারলে এই কর্মীবাহিনী দিয়েই কর্তারা কাজ করিয়ে নিতে পারবেন। কিন্তু শাসক দল এই পথে হাঁটতে রাজি নন। এর জন্য রাজনৈতিক তাগিদই বেশি বলে মনে করছেন আমলাদের একাংশ। সেই কারণেই ভোটের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রীর আজকের ঘোষণা।

রাজ্যের কর্মিবর্গ প্রশাসনিক সংস্কার দফতরের এক কর্তা জানান, বেশ কিছু দফতরে শূন্য পদ রয়েছে এটা যেমন ঠিক, তেমনই আবার অনেক দফতরে প্রয়োজনের তুলনায় কর্মীসংখ্যা যথেষ্ট বেশি। বিভিন্ন দফতরে কর্মীসংখ্যায় ভারসাম্য আনতে বছর কয়েক আগে মুখ্যসচিবের নেতৃত্বে প্রশাসনিক সংস্কার কমিটি কিছু সুপারিশ করেছিল। তা মেনে বেশ কয়েকটি বন্ধ ও রুগ্ণ রাষ্ট্রায়ত্ত সংস্থা থেকে বিভিন্ন দফতরে কর্মী পাঠানোর কাজও শুরু হয়েছিল। তার মধ্যেই মুখ্যমন্ত্রীর এ দিনের ঘোষণায় তাই আমলাদের একাংশ বিস্মিত।

বিস্ময়ের আরও কারণ রয়েছে। মাত্র দশ মাসের মধ্যে কী ভাবে ২ লক্ষ কর্মী নিয়োগ করা সম্ভব, সেটা ভেবে পাচ্ছেন না আমলারা।

সরকার জানিয়েছে, ২ লক্ষের মধ্যে ৬০ হাজার গ্রুপ-ডি পদে, ৭০ হাজার করণিক বা গ্রুপ-সি মর্যাদার বিভিন্ন পদে এবং ৭০ হাজার নিয়োগ করা হবে শিক্ষক পদে। নবান্নের খবর, সরকারের স্টাফ সিলেকশন কমিটির মাধ্যমে গত তিন বছরে গ্রুপ-সি পদে কমবেশি ৪ হাজার নিয়োগ করা হয়েছে। এসএসসি সূত্রের দাবি, সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে নিয়োগ পর্যন্ত সময় লেগে যায় এক বছরের বেশি। দু’টি লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যদি নিয়োগ করতে হয়, তা হলে সময় আরও বেশি লাগে। ফলে যে ৭০ হাজার গ্রুপ-সি কর্মী নিয়োগের কথা বলা হয়েছে, তা এক বছরের মধ্যে শেষ প্রায় অসম্ভব।

তবে স্কুল সার্ভিস কমিশন ও রাজ্য প্রাথমিক বোর্ডের কর্তারা জানিয়েছেন, মামলা-মোকদ্দমা না হলে পরের বিধানসভা ভোটের আগেই ৬০ হাজার শিক্ষক নিয়োগ করে ফেলা সম্ভব। আর যে হেতু ৬০ হাজার গ্রুপ-ডি পদে সংশ্লিষ্ট দফতরগুলি সরাসরি নিয়োগ করবে, সুতরাং সেই নিয়োগেও বিশেষ সময় লাগবে না।

নবান্নের এক কর্তা জানান, ভোটের আগে এই নিয়োগ সংক্রান্ত ঘোষণা বাস্তবায়িত করার চাপ এলে অর্থ দফতর যে সঙ্কটে পড়বে তাতে সন্দেহ নেই। অর্থ দফতরের এক কর্তার কথায়, ‘‘রাজ্যের এখন বেতন-পেনশন খাতে খরচ সাড়ে ৪৭ হাজার কোটি টাকা। অথচ নিজস্ব কর বাবদ সরকারের আয় ৪২ হাজার কোটি। এর পরে আরও ২ লক্ষ লোক নিয়োগপত্র পেলে বেতন দেওয়ার খরচ ৫০ হাজার কোটি টাকা ছাড়াবে। এর অর্থ, বেতন-পেনশনের টাকাটুকুও সরকার নিজেদের কর আদায় থেকে তুলতে পারবে না। ফলে এ কাজেও কেন্দ্রের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে।’’

কী হলে কী হতে পারে : আপাতত তা ভেবে লাভ নেই বলেই মনে করছেন নবান্নের কর্তারা। তাঁরা জানাচ্ছেন, ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রীর তরফে আরও অনেক প্রতিশ্রুতির কথা শোনা যাবে। কিন্তু এর কতটা সরকার বাস্তবায়িত করতে পারবে, তা নিয়ে খুবই সন্দেহ আছে।

এ দিন মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী শুধু নতুন চাকরির কথায় বলেননি, বেশ কিছু পদের বেতন বৃদ্ধির কথাও বলেছেন তাঁর কথায়, ‘‘১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ারের বেতন এত দিন মাসে ২৮০০ টাকা ছিল। এটা বাড়িয়ে ৫৫০০ টাকা করে দেওয়া হচ্ছে। আর কন্যাশ্রীর ভাতা বছরে ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হচ্ছে।’’ তিনি জানান, এর পরে সিভিক ভলান্টিয়ারদের থেকে ১০ শতাংশকে যোগ্যতার ভিত্তিতে হোমগার্ডে চাকরি দেওয়া হবে। ভলান্টিয়াররা বছরে ১৪ দিন সবেতন ছুটিও পাবেন।

IBPS: রাষ্ট্রায়ত্ত ব্যাংকে চাকরির প্রক্রিয়ার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে । এখুনি আবেদন করুন ।

 


IBPS-
এর পরীক্ষার মাধ্যমে ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে মোট ৬৪৭টি শূন্য আসনে স্পেশ্যালিস্ট অফিসার নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। পরে শূন্য আসন বাড়তে পারে।

ব্যাংকে উচ্চ পদে চাকরি যদি লক্ষ্য হয় তাবে আপনার সামনে ফের বড় সুযোগ হাজির।১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্পেশ্যালিস্ট অফিসার পদে প্রচুর প্রার্থী নিয়োগ করতে চলেছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। প্রার্থী বাছাইয়ের জন্য এই পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS) মোট শূন্য আসন ৬৪৭টি। তবে সেই সংখ্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, মোট শূন্য আসন হাজার ছাড়িয়ে গেলেও বিস্মিত হওয়ার কিছু নেই। ফলে ব্যাংকে চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

দেশজুড়ে কমন রিক্রুটমেন্ট প্রসেসের (CRP SPL-X) মাধ্যমে IBPS SO নিয়োগ করা হবে। প্রিলিমিনারি এবং মেইন- প্রতিটি পরীক্ষা হবে অনলাইনে। আগামী ২৬ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর প্রিলিমিনারি পরীক্ষা হবে বলে স্থির আছে। প্রিলিমিনারিতে যারা পাশ করবেন তারা মেইন পরীক্ষায় বসার সুযোগ পাবেন ।

২০২১ সালের ৩০ জানুয়ারি IBPS SO Mains Exam অনুষ্ঠিত হবে।

গুরুত্বপূর্ণ তারিখ:

  •    অনলাইন রেজিস্ট্রেশন শুরু: ২ নভেম্বর, ২০২০
  • অনলাইনে ফি/ইন্টিমেশন চার্জ জমা দেওয়া যাবে: ২৩ নভেম্বর পর্যন্ত
  • প্রিলি অ্যাডমিট কার্ড ডাউনলোডের তারিখ: ডিসেম্বর, ২০২০
  • প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৬ ও ২৭ ডিসেম্বর, ২০২০
  • মেইন পরীক্ষার সম্ভাব্য তারিখ: ২৪ জানুয়ারি, ২০২১
  • ইন্টারভিউর সম্ভাব্য তারিখ: ফেব্রুয়ারি, ২০২১
  • পদ বণ্টন: এপ্রিল, ২০২১

শুন্যপদ:

  • আইটি অফিসার (স্কেল ১): ২০টি
  • এগ্রিকালচারাল ফিল্ড অফিসার (স্কেল ১): ৪৮৫টি
  • মার্কেটিং অফিসার (স্কেল ১): ৬০টি
  • ' অফিসার (স্কেল ১): ৫০টি
  • রাজভাষা অধিকারী (স্কেল ১): ২৫টি
  • এইচআর/পার্সোনেল অফিসার (স্কেল ১): ২৫টি

কোন কোন ব্যাংকে নিয়োগ

  • ব্যাংক অব বরোদা
  • ব্যাংক অব ইন্ডিয়া
  • ব্যাংক অব মহারাষ্ট্র
  • ইউনিয়ন ব্যাংক অব ইন্ডিয়া
  • সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া
  • কানাড়া ব্যাংক
  • ইন্ডিয়ান ব্যাংক
  • ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক
  • পঞ্জাব ন্যাশনাল ব্যাংক
  • পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক
  • ইউকো ব্যাংক

যোগ্যাতা ঃ

 শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য: এই সমস্ত পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য বেঞ্চমার্ক ভিন্ন। এই সম্পর্কে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বিশদে উল্লেখ করা হয়েছে।


বয়স:

১ নভেম্বর ২০২০ তারিখ অনুযায়ী আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি:


সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। অনলাইনে অনুষ্ঠিত প্রিলিমিনারির এবং মূল পর্বের পরীক্ষায় সফল প্রার্থীদের ১১ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে শূন্যপদ অনুযায়ী গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউতে ডাকা হবে। মেইন পরীক্ষা ও ইন্টারভিউতে পাওয়া নম্বরের ভিত্তিতে (৮০-২০ অনুপাত) চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।

আবেদনের ফি:


সাধারণ ও অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে ইন্টিমেশন চার্জ-সহ আবেদনের ফি ৮৫০ টাকা। তবে SC/ST/PWD প্রার্থীদের শুধুমার্ত ১৭৫ টাকা দিতে হবে।

শর্তাবলী:


নিম্মলিখিত ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। আগ্রহী প্রার্থীর বৈধ ই-মেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। এক জন প্রার্থী কেবল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে রেজিস্ট্রেশন করা এবং ফি/ ইন্টিমেশন চার্জ জমা দেওয়া যাবে।এই ব্যাপারে যাবতীয় খুঁটিনাটি তথ্য IBPS-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।


আবেদনের লিংক ঃ এখানে ক্লিক করুন


বিজ্ঞপ্তি লিংক ঃ এখানে ক্লিক করুন


সরাসরি আবেদনের জন্য লিংক ঃ এখানে ক্লিক করুন





কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ


কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের অধীন ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে ৮০ জন লোক নিচ্ছে । 

কারা কোন পদের জন্য যোগ্য ঃ

যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারবেন । কম্পিউটারে এম.এস.অফিস ও পাওয়ার পয়েন্ট কাজ চালানোর মতো জ্ঞান থাকতে হবে । 

বয়স ঃ

বয়স হতে হবে ৩-১২-২০২০ ’এর হিসাবে । তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. ’রা ৩ বছর, প্রাক্তন সমরকর্মী ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন । 

বেতন ঃ

মূল মাইনে : ৩৫,৪০০ – ১,১২,৪০০ টাকা । শুন্যপদ : ৮০ টি (জেলা : ৩৩, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ও.বি.সি. ২১, ই.ডব্লু.এস. ৮) । 

এই পদের বিজ্ঞপ্তি নং : ICMR/Assistant/2020 dated 07.11.2020

নিয়মাবলী ঃ

প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে । পরীক্ষা হবে ৩ জানুয়ারী, কলকাতা, ভুবনেশ্বর, গুয়াহাটি ও পাটনায় । এরপর হবে ইন্টারভিউ । 

এই পরীক্ষায় অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে : জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল আওয়ারনেস, বেসিক আরিথমেটিক স্কিল, ইংলিশ ল্যাঙ্গোয়েজ । প্রতিটি পার্টে থাকবে ২০ টি প্রশ্ন । 

আডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ২১ ডিসেম্বর থেকে ।

দরখাস্ত করবেন অনলাইনে, ৩ ডিসেম্বরের মধ্যে । 

নিম্মলিখিত ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন । 

শর্তাবলী ঃ

এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে । এছাড়াও পাসপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন । 

কিভাবে আবেদন করবেন ঃ

প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । তারপর পরীক্ষা ফী বাবদ ১,৫০০ (তপশিলী, ই.ডব্লু.এস. ও মহিলা হলে ১,২০০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন । টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেস্টেড আপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন । 

আরো বিস্তারিত তথ্য পাবেন ওয়েবসাইটে 

আবেনের লিংক ঃ 

এখানে ক্লিক করুন

 অথবা  এখানে ক্লিক করুন

আরএফএল গ্রুপ ৩০ জনের চাকরির সুযোগ । এখুনি আবেদন করুন



ফার্মাসি বিক্রয় কার্যনির্বাহী । Pharmacy Sales Executive


কাজের বিবরণ / দায়িত্ব ঃ
  • ম্যানেজমেন্ট কমান্ড পূরণ করা
  • ফার্মাসির বিক্রয় বাড়ানো
  • এসওপি অনুসারে নির্ধারিত ফার্মাসিটি বজায় রাখা
  • মাসিক বিক্রয় লক্ষ্য অর্জন

শিক্ষাগত যোগ্যতা ঃ

  • প্রয়োজনীয় দক্ষতা: চাপের অধীনে কাজ করার ক্ষমতা, ফার্মাসিউটিক্যাল বিক্রয়, ফার্মাসি বিক্রয় সম্পর্কিত
  • বি গ্রেড বা সি গ্রেডের বৈধ নিবন্ধকরণ / ফার্মাসি কাউন্সিলের কোর্স শংসাপত্র

কাজের প্রয়োজনীয়তা ঃ

  • বয়স 18 থেকে 35 বছর
  • উভয় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন
অন্যদের সুবিধা ঃ
  • বীমা
  • বেতন পর্যালোচনা: বার্ষিক
  • উৎসব বোনাস: 2

বহুজাতিক শিল্প প্রতিষ্ঠান আরএফএল গ্রুপে ‘ফার্মাসি সেলস এক্সিকিউটিভ’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। 

প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ

পদের নাম: ফার্মাসি সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: ৩০ জন
শিক্ষাগত যোগ্যতা: পিসিবি’র নিবন্ধন/সনদ
অভিজ্ঞতা: ০৩ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: যেকোনো স্থান

আবেদনের শেষ সময়: ০৯ ডিসেম্বর ২০২০

আবেদনের লিংক ঃ এখানে ক্লিক করুন -এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন ।

নর্থ-ইস্ট পোস্টাল সার্কেল গ্রামিন ডাক সেবক । India Post Ministry of Communication


 নর্থ-ইস্ট পোস্টাল সার্কেল ‘গ্রামিন ডাক সেবক’ পদে ৯৪৮ জন লোক নিচ্ছে । 

শিক্ষাগত যোগ্যতা ঃ 

কম্পিউটারের ৬০ দিনের বেসিক কোর্স করে থাকতে হবে । অঙ্ক, ইংরিজি ও বাংলা / হিন্দি বিষয় নিয়ে মাধ্যামিক পাশরা আবেদন করতে পারেন । 

শর্তাবলী ঃ

সাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে । বয়স হতে হবে ১২-১১-২০১০ ’এর হিসাবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । 

তপশীলি, ও.বি.সি ’রা যথারীতি বয়সে ছাড় পাবেন । 

বাধ্যতামূলক তথ্য ঃ 

একজন প্রার্থী কেবল একটি নিবন্ধন করতে পারবেন । রেজিস্ট্রেশন সমাপ্তির পরে, দয়া করে নিবন্ধন নম্বরটি নোট করতে হবে এবং রেফারেন্স জন্য এটি নিরাপদ রাখতে হবে । একটি মোবাইল নম্বর সহ কেবলমাত্র একটি রেজিস্ট্রেশন নম্বর অনুমোদিত হবে ।

পুরানো নিবন্ধিত মোবাইল নম্বর সহ ওটিপি না পাওয়া প্রার্থীরা তাদের মোবাইল নম্বর পরিবর্তন করতে পারেন এখানে ক্লিক করে

নিবন্ধন নম্বর / ফি আইডি ভুলে গেলে এখানে ক্লিক করে পুনরায় সেট করতে পারবেন ।

শুন্যপদ ঃ

 ৯৪৮ টি (জেলা ঃ ৩৬০, তঃউঃজাঃ ৯৪৯, তঃজাঃ ১০০, ও.বি.সি. ৩৫, ই.ডব্লু.এস। ৯২, প্রতিবন্ধি ১২) । মাইনে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা । প্রার্থী বাছাই হবে মাধ্যমিকে পাওয়া নম্বর দেখে । দরখাস্ত করবেন অনলাইনে, ১১ ডিসেম্বরের মধ্যে । 

আবেদনের লিংক ঃ এখানে ক্লিক করুন



কোষ্ট গার্ডে 50 নাবিক

 



ভারতীয় উপকূল রক্ষীবাহিনী  (ইন্ডিয়ান কোষ্ট গার্ড) নাবিক  ডোমেস্টিক ব্রাঞ্চ (কুক ও স্টুয়ার্ড)’ (ব্যাচ no. ০১/২০২১) পদে ৫০ জন লোক নিচ্ছে। 

কারা কোন পদের জন্যে যোগ্য : 

মোট অন্তত ৫০% ( তপশীলি হলে ৪৫%) নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারবেন। বয়স হতে হবে ০১-০৪-২০২০ এর হিসাবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে অর্থাৎ জম্ন-তারিখ হতে হবে ১-৪-১৯৯৯ থেকে ৩০-৩-২০০৩এর মধ্যে । ও.বি. সি সম্প্রদায়ের প্রার্থীরা বছর আর তপশিলি প্রার্থীরা ৫ বছর বয়সের ছা পাবেন। শরীরের মাপযোগ হতে হবে লম্বায় অন্তত ১৫৭ ( গোর্খা, নেপালি ও অসমীয়া হলে ১৫২) সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি (অন্তত ৫ সেমি প্রসারণক্ষম) ও ওজন থাকতে হবে। দৃষ্টিশক্তি হতে হবে ভালো চোখে ৬/৩৬ ও খারাপ চোখে ৬/৩৬ । স্বাভাবিক শ্রবণশক্তি ও দুপাটি অন্তত দাঁত থাকা দরকার । এছাড়াও বিভিন্ন ভাতা পাবেন। ট্রেনিং শুরু এপ্রিলে । তখন বেসিক পে ২১,৭০০ টাকা। ট্রেনিং চলার সময় যাবতীয় খরচ সরকার বহন করবেন। এই পদ থেকে প্রধান অধিকারীপদ পর্যন্ত পদোন্নতি হতে পারে । তখন বেসিক পে ৪৭,৬০০ টাকা । শূন্যপদ : ৫০ টি ( জেলা : ২০, ই.ডব্লু.এস. ৫, ও.বি.সি. ১৪, ত:জা: ৮, ত.উ.জা. ৩)

শিক্ষাগত যোগ্যতা :

শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রাথমিক বাছাই প্রার্থীদের লিখিত পরীক্ষার ‘কল লেটার’ পাঠানো হবে । তারপর হবে শারিরিক সক্ষমতার পরীক্ষা । সবশেষে হবে ডাক্তারি পরীক্ষা । পরীক্ষা হবে কলকাতা ও শিলংয়ে, জানুয়ারীতে ।

শর্তাবলী :

লিখিত পরীক্ষায় অব্জেকটিভ টাইপের পার্টে থাকবে এইসব বিষয় : কয়ান্টিটেটিভ আপ্টিটিউড, অঙ্ক, জেনারেল সায়েন্স, জেনারেল ইংলিশ, জেনারেল আওয়ারনেস, রিজনিং । 
                        
       সফল হলে শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে ৭ মিনিটে ১.৬ কি.মি. দৌড়, ২০ বার ওঠ-বোস আর ১০ বার পুশ-আপ । 
সব বিষয়ে সফল হবে ইন্টারভিউ । শারীরিক সক্ষমতার পরীক্ষা ও সব শেষে ডাক্তারি পরীক্ষা হবে ওড়িশার আই.এন.এস.চিল্কায় । চূড়ান্ত তালিকা বেরোবে মার্চ মাস নাগাদ । ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ১৯ থেকে ২৫ ডিসেম্বরের মধ্যে । 
দরখাস্ত করতে পারবেন অনলাইনে ৩০ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত । 

কিভাবে আবেদন করবেন :

 নিম্মলিখিত অয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এজন্য প্রথমে পাসপোর্ট মাপের ফটো ( ১০ থেকে ৪০ কেবির মধ্যে ) ও সিগনেচার ( ১০ থেকে ৩০ কেবির মধ্যে ) স্ক্যান করে নেবেন । প্রথমে ওই অয়েবসাইটে গিয়ে agree তে ক্লিক করে online application এ গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে । তারপর সিস্টেম জেনারেড আপ্লিকেশন ২ কপির প্রিন্ট করে নেবেন । ওই ২ কপি প্রিন্ট আউটের মধ্যে ১ কপির সঙ্গে বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেট প্রত্যয়িত নকল দিয়ে দরখাস্ত ডাকে পাঠাতে হবে ।

আবেদনের লিংক : এখানে ক্লিক করুন 

বিজ্ঞপ্তি লিংক ঃ এখানে ক্লিক করুন

রাজ্য পলিশে ৩৫ লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ । চটফট দেখে নিন ।


ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডিরেক্টরেট ৩৫ জন লোয়ার ডিভিশন ক্লার্ক ( গ্রুপ সি ) নিয়োগ করা হবে । এক বছরের চুক্তিতে নিয়োগ হবে । এমপ্লয়মেন্ট নোটিস নম্বর : 814-ORG dated 13.11.2020

বেতন : মাসে ১০,০০০ টাকা ।

বয়সসীমা : ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে বয়সের ঊর্ধ্বসীমা ৬৪ বছর ।

আবেদনের পদ্ধতি : আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে । নিম্মলিখিত ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে । এছারা ভবানিভবন, আলিপুর ( কলকাতা -৭০০০২৭ ) থেকেও দরখাস্তের বয়ান পাওয়া যাবে । পূরণ করা আবেদনপত্র সঙ্গে যাবতীয় প্রমানপত্রাদির সব-প্রত্যয়িত জেরক্স যেকোনো কাজের দিন সকাল ১০.৩০ থেকে বিকাল ৫তা পর্যন্ত জমা দেওয়া যাবে The Registrar,West Bengal Police Directorate, ground Floor, Bhabani Bhawan, Alipore, Kolkata-700027 ঠিকানায়, ২ ডিসেম্বর বিকাল ৫.৩০ -এর মধ্যে ।  

শর্তকাবলি :  কেবলমাত্র অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করতে পারবেন ।


আবেদনের লিংক ঃ এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তি লিংক ঃ এখানে ক্লিক করুন -লিঙ্কে গিয়ে বিজ্ঞপ্তি দেখতে পাওয়া যাবে ।