অস্থায়ী কর্মীদের জন্য সুখবর! বোনাসের পর বেতন সংক্রান্ত বড় ঘোষণা
২০১৫ সালে লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণে ইন্টারভিউ তুলে দিয়ে লিখিত পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগের পক্ষে সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ইন্টারভিউয়ের জন্য শুধু প্রার্থী নয়, তার পরিবারও দুশ্চিন্তায় ভোগে। ইন্টারভিউ পদ্ধতি তুলে দিলে আর এই সমস্যা থাকবে না। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, প্রধানমন্ত্রীর পরামর্শ মেনেই মাত্র তিন মাসের মধ্যে কর্মী এবং প্রশিক্ষণ বিভাগ পয়লা জানুয়ারি ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ প্রথা তুলে দেয়। তবে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউয় তুলে দেওয়ার পক্ষপাতী ছিল না বেশ কিছু রাজ্য।
নিয়োগের আগে ইন্টারভিউ নেওয়া জরুরি বলেই মনে করে তারা। ফলে অনেকেই এই পরামর্শ মানতে চায়নি। অন্যদিকে আবার মহারাষ্ট্র ও গুজরাতের মতো কিছু রাজ্য দ্রুত নিয়োগ পক্রিয়া সম্পন্ন করতে অবিলম্বে এই পদ্ধতি গ্রহণে সম্মতি জানায়। এর পর ধীরে ধীরে জম্মু-কাশ্মীর ও লাদাখ সহ ইন্টারভিউ পদ্ধতি তুলে দেয় ৮ কেন্দ্র শাসিত অঞ্চল। অন্যদিকে বহু আলাপ-আলোচনার পর ২৮টির মধ্যে ২৩ রাজ্যেও উঠে যায় ইন্টারভিউ পর্ব।
বদলির অপশনে নেই 'নর্মাল সেকশন', পোর্টাল ঘিরে একাধিক সমস্যা, ডেপুটেশন শিক্ষক সংগঠনের
জিতেন্দ্র সিং বলেন, অতীতে একাধিকবার ইন্টারভিউয়ে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। তাই ইন্টারভইউ তুলে শুধুমাত্র লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হলে সঠিক মেধাকে নির্বাচন করা সম্ভব হবে। স্বচ্ছতা আনার পাশাপাশি ইন্টারভিউ পদ্ধতি তুলে দেওয়ায় সরকারের ব্যয় অনেকটা কমবে বলেও মেনে নিয়েছে অধিকাংশ রাজ্য।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন