'বাজি' ধরবো না
ভয়াবহ ' কভিড 19' মানব সভ্যতাকে চ্যালেঞ্জের মুখে এনে দাঁড় করিয়েছে। বিশ্বজুড়ে চলছে মৃত্যু মিছিল। বিজ্ঞান, চিকিৎসা, সচেনতা দিয়ে এয় অতিমারির সঙ্গে চলছে লড়াই। এই রোগ সবথেকে বড় ক্ষতি করছে আমাদের ফুসফুসের। বিজ্ঞানী, চিকিৎসকরা বলছেন, বাজির ধোঁয়া এই ক্ষতিকে আরো বাড়িয়ে তুলবে। মৃত্যুর সম্ভাবনা বাড়বে। তাই এবারের দীপাবলি ও ছট উৎসব পালন হোক বাজি ছাড়া, দূষনহীন। জীবন কে বাজি ধরে নয়, উৎসব পালন করি জীবন কে নিয়ে।
প্রতিজ্ঞা করি, বাতাসে ধোঁয়া মেশে এমন কাজ করবো না। বাইরে বিষাক্ত আলো জ্বালবো না, আলো জ্বালাবো মনে, বেঁচে থাকবার আলো, বাঁচিয়ে রাখ বার আলো। আর আবেদন জানাই, বাজি শিল্পের দিকে ক্ষতিপূরণের হাত বাড়াক সরকার।
ধন্যবাদ। আপনাদের সকল কে জানাই দীপাবলি ও ছট পুজোর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন